কোনো মেয়ে নার্ভাস বোধ করলে কী কী লক্ষণ দেখে তা বোঝা যায়?
আমি মামিয়া চৌধুরি (জাতিয় বিশ্ববিদ্যালয়) একবার,সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জন ছেলের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়৷ তিনি আমাকে তার সাথে সাক্ষাৎ করার প্রস্তাব দেন৷ ফেসবুক পর্যন্ত বন্ধুত্ব ঠিক ছিল। আবার দেখাদেখির কি আছে! যাই হোক,তাকে নিরাশ করি নি৷ বলেছিলাম ঠিক আছে, দেখা করা যাবে। বেশ কিছুদিন পর সেই সংকটকাল এলো৷ আমি গেলাম। তিনি খুব ভদ্র মানুষের মত রেস্টুরেন্ট এর সামনে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন। আমাকে দেখে মুচকি হাসি দিলেন,আমিও হাসলাম। কিন্তু এদিকে মনে মনে খুব অদ্ভুত অনুভব করছি৷ রেস্টুরেন্টের ভেতরে গেলাম। ঐ রেস্টুরেন্টের দুই ধরনের বসার সিট ছিল। এক ধরন হলো, ছোটো টেবিল চেয়ার, অন্য ধরন হলো বিশাল বড় বড় সোফা আর বিশাল টেবিল। তিনি আমাকে সেই বড় টেবিলের দিকে নিয়ে গেলেন। আমি মনে মনে খুব খুশি হলাম। টেবিলের এপারে আমি, ওপারে উনি, খুব ভালো দূরত্ব থাকবে। কিন্তু আমার খুশি ঠাকুরের সহ্য হলো না। ভদ্রলোক আমার পাশেই বসে পড়লেন। এটা আমার পছন্দ হলো না৷ কিন্তু সেটা একান্তই আমার সমস্যা৷ খেয়াল করলাম কপালে ঘাম জমা শুরু হয়ে গেছে৷ তিনি অনেক কথাই বলছিলেন,কিন্তু আমার মাথায় হাতি ঘোড়া কিছুই ঢোকেনি৷ কেমন একটা ঘোরে ছ...